আদালত
ট্রাইব্যুনালের কাঠগড়ায় শামীম ওসমান ও সহযোগীরা
NHP NewsView

নিউজভিউ
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংগঠিত নৃশংস ১০টি হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন আদালত। মঙ্গলবার (৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করবেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, ছয় বছরের শিশু রিয়াসহ ১০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান এবং শাহ নিজামসহ ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এর আগে গত ২৩ এপ্রিল আসামিদের পক্ষ থেকে মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি শেষ করা হয়। আসামিপক্ষের আইনজীবীদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং কেবল আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় তাদের এই মামলায় জড়ানো হয়েছে। তবে প্রসিকিউশন পক্ষ এই দাবির তীব্র বিরোধিতা করে আদালতকে জানায় যে, আসামিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের যথেষ্ট দালিলিক প্রমাণ ও ভিত্তি রয়েছে।
গত ১৯ এপ্রিল প্রসিকিউশন পক্ষ তাদের আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন করেছিল। উভয় পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব শেষে ট্রাইব্যুনাল আজ আদেশের জন্য দিন ধার্য করেন। আজকের এই আদেশের ওপরই নির্ভর করছে নারায়ণগঞ্জের এই আলোচিত হত্যা মামলার বিচারিক কার্যক্রম পরবর্তী ধাপে গড়াবে কি না।

লোড হচ্ছে...