সারা দেশ
নবীনগরে র্যাবের ওপর হামলা
কান ধরে ওঠ-বস করানোর ঘটনায় নারীসহ গ্রেফতার ৫
NewsView

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতোয়া বাইল্লা পাড়ায় গত সোমবার (১১ মে) দুপুরে র্যাবের ৪ সদস্যের উপর হামলা ও কান ধরানোর ঘটনায় ১ জন নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে র্যাবের অভিযানে তাদেরকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন খাগাতোয়া গ্রামের মরহুম গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির (৬২), নয়ন মিয়ার ছেলে মো: রাহিম আহমেদ (২০), মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৯), হুমায়ুন কবিরের ছেলে নুর আলম ওরফে নুরনবী (১৯) ও জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগম (৪৮)।
মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দক্ষিণ পৈরতলায় র্যাব-৯-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
জানা যায়, র্যাবের ৪ সদস্য তথ্য সংগ্রহকালে জেলার বাঞ্ছারামপুর উপজেলায় যাওয়ায় সময় তাদের উপর হামলা করা হয়। পরে হামলাকারিদের কাছে থেকে ১ জন র্যাব সদস্য পালিয়ে গেলেও আটক বাকি ৩ জনকে পরে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছিল। এরই প্রেক্ষিতে হামলাকারীদের ধরতে র্যাবের অভিযানে ১ জন নারীসহ ৪ জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে।

লোড হচ্ছে...