নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান নিখোঁজ
NewsView5

নিউজভিউ
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির বর্তমান সভাপতি সাইদুর রহমান নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৯ জুন) রাত থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা সোমবার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, সম্ভাব্য সব মাধ্যমে সাইদুর রহমানের খোঁজ করার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও পোস্টে জানানো হয়।
এদিকে, সংবাদ লেখা পর্যন্ত সাইদুর রহমানের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত কোনো বক্তব্য জানা যায়নি।

লোড হচ্ছে...