আদালত
খুলনা চেম্বারের নির্বাচন ২২ আগস্ট
NewsView6

নিউজভিউ ডেস্ক
খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২২ আগস্ট খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ও ১৮ ধারা এবং বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫-এর বিধি ২০ দফায় প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচনের জন্য খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভোটারগণকে নির্বাচন বোর্ড কর্তৃক আহ্বান জানানো হয়েছে। গত বৃহস্পতিবার খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনার পরিচালক (উপসচিব) মো. শাহীনুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তফসিল অনুযায়ী জানা গেছে, ২৮টি পদের মধ্যে একজন সভাপতি, একজন ঊর্ধ্বতন সহসভাপতি, দুই জন সহসভাপতি, ১৫টি সাধারণ সদস্য শ্রেণির পরিচালক, ছয়টি সহযোগী সদস্য শ্রেণির পরিচালক ও তিনটি বাণিজ্যিক দলের পরিচালক নির্বাচিত হবেন।
লোড হচ্ছে...