নারায়ণগঞ্জরূপগঞ্জ
নারায়ণগঞ্জের অপহৃত শিশু গাইবান্ধা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত পাঁচ বছর বয়সী শিশু মাইশাকে গাইবান্ধা জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের তিন দিনের মাথায় মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করার পাশাপাশি দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় ও রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলো, রূপগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নের কালনী এলাকার মোহাম্মদ শান্ত (২০) এবং হিরনাল এলাকার শাহ আলম (৪০)। পুলিশ জানায়, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় রূপগঞ্জের পূর্বাচল ১২ নং সেক্টরের বুরুলিয়া চত্বর এলাকা থেকে শ্যামল মিয়ার মেয়ে মাইশাকে অপহরণ করা হয়েছিল। এ ঘটনায় পরদিন রূপগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন শিশুটির বাবা।
মামলা রুজুর পর রূপগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানা পুলিশের সহযোগিতায় আজ সকাল সাড়ে ৬টার দিকে ফুলছড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার এবং অপহৃত মাইশাকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশু মাইশাকে ইতোমধ্যেই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হারানো সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার বাবা-মা। রূপগঞ্জ থানা পুলিশ জানায়, অপহরণের মূল রহস্য উদঘাটন ও এই চক্রের সাথে অন্য কেউ জড়িত কি না তা নিশ্চিত করতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

লোড হচ্ছে...