সারা দেশ
এবার নাটোরে হামলার শিকার র্যাবের ৫ সদস্য
NewsView

নিউজভিউ ডেস্ক
নাটোরের লালপুর উপজেলায় স্থানীয় যুবকদের হামলার শিকার হয়েছেন র্যাবের গোয়েন্দা শাখার ৫ সদস্য। মঙ্গলবার (১২ মে) রাত ১০টার দিকে উপজেলার পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
হামলার সঙ্গে জড়িত অভিযোগে নবীনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে সোহাগ মাহমুদকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে র্যাব-৫–এর নাটোর ক্যাম্পের গোয়েন্দা শাখার ছয় সদস্য সাদাপোশাকে নবীনগর গ্রামে মাদক কারবারিদের তথ্য সংগ্রহ করতে যান। এ সময় নদীর তীরে বসে থাকা কয়েকজন যুবক র্যাব সদস্যদের মোটরসাইকেল আটকে দেন। বাকবিতণ্ডার একপর্যায়ে একাধিক মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে র্যাব সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালান ওই যুবকেরা।
তিনি আরও জানান, আহত র্যাব সদস্যদের রাতেই লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁদের মধ্যে চারজন কিছুটা সুস্থ হয়ে ব্যারাকে ফিরলেও শামীম হোসেন নামের একজন বুধবার (১৩ মে) সকাল পর্যন্ত চিকিৎসাধীন।
খবর পেয়ে পুলিশেরা ঘটনাস্থলে এসে র্যাবের পাঁচ সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, আহত র্যাব সদস্যদের শারীরিক আঘাতজনিত চিকিৎসা দেওয়া হয়েছে।
লালপুর থানার ওসি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে, সোমবার (১১ মে) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতোয়া পূর্ব পাড়ায় র্যাবের গোয়েন্দা শাখার তিনজনকে পিটিয়ে আহত করে কান ধরে উঠবস করায় গ্রামবাসী।

লোড হচ্ছে...