নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে মাদকসেবনে ১১ জনের কারাদণ্ড
NewsView5

নিউজভিউ ডেস্ক
মাদক নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ১১ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারীর আদালতে নেওয়া হলে প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ না করলে অতিরিক্ত পাঁচ দিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
আদালতের সাজাপ্রাপ্তরা হলেন—আব্দুল কাদের হোসেন ফালান (৪০), আনোয়ার হোসেন কুট্টি (৪০), জামাল (২৮), উৎস (১৯), অনন্ত রায় (১৯), নাজমুল (১৯), রাজা মিয়া (২৬), রিপন (২৬), সবুজ মাঝি (২৮), মো. হাসান (২৮) ও মেহেদী হাসান (২০)। তারা সিদ্ধিরগঞ্জের উত্তর আজিবপুর, আজিবপুর রেললাইন, কদমতলী, আটি অবদা কলোনি, গ্যাস লাইন, সোনামিয়া মার্কেট, জালকুড়ি ও মিজমিজি এলাকার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকসেবন ও এর সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থার আওতায় আনা হবে।

লোড হচ্ছে...