শিক্ষাসদর
বিদ্যানিকেতনে লায়ন্স ক্লাবের চক্ষু শিবিরে ৪০০ পরীক্ষা, ৫২ জনের ফ্রি অপারেশন
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জে অসহায় ও অসচ্ছল চক্ষুরোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য দিনব্যাপী বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। বিদ্যানিকেতন ট্রাস্টের অর্থায়নে এবং লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ সিটি ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সহায়তায় সোমবার (১৫ ডিসেম্বর) বিদ্যানিকেতন হাই স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি পরিচালিত হয়।
এই চিকিৎসালয়ে প্রায় ৪০০ জন রোগীকে চক্ষু পরীক্ষা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পরীক্ষার পর ৫২ জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশন ও লেন্স স্থাপনের জন্য নির্বাচন করা হয়েছে। লায়ন ডা. শহীদুল আলম রাসেলের নেতৃত্বে নারায়ণগঞ্জ লায়ন্স আই হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসক দল রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।
শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে লায়ন্স জেলা ৩১৫এ২-এর জেলা গভর্নর লায়ন্স শংকর রায় মনা, ভাইস জেলা গভর্নর লায়ন্স ইমরান ফারুক মঈন রানা, জেলা কেবিনেট সেক্রেটারি সঞ্জয় কুমার সাহা, রিজিওন চেয়ারপারসন লায়ন্স দেবদাস সাহা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম, ট্রাস্ট সদস্য অ্যাডভোকেট নবী হোসেন, মোয়াজ্জেম হোসেন সোহেল, হোসেন ব্যাপারী এবং স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

লোড হচ্ছে...