খেলা
ব্রাজিলের ৭-১ দুঃস্বপ্নের ১২ বছর আজ
NewsView5
 (1).jpg)
নিউজভিউ
আজ ৮ জুলাই। ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ও বেদনাদায়ক ম্যাচের ১২তম বার্ষিকী। ২০১৪ সালের এই দিনে নিজ দেশের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলের লজ্জাজনক হার দেখেছিল ব্রাজিল। সময়ের ব্যবধানে এক যুগ পেরিয়ে গেলেও সেই ম্যাচ এখনও ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত ঘটনা হয়ে আছে।
বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জার্মানি। ১১ মিনিটে থমাস মুলারের গোলে এগিয়ে যাওয়ার পর মাত্র ছয় মিনিটের ব্যবধানে আরও চারবার ব্রাজিলের জালে বল জড়ায় জার্মানরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই স্কোরলাইন দাঁড়ায় ৫-০। দ্বিতীয়ার্ধে আন্দ্রে শুর্লের জোড়া গোলে ব্যবধান ৭-০ হলে শেষ মুহূর্তে অস্কার ব্রাজিলের হয়ে সান্ত্বনার একমাত্র গোলটি করেন। ম্যাচটি শেষ হয় ৭-১ ব্যবধানে।
এই ম্যাচে জার্মানির মিরোস্লাভ ক্লোজে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন। একই সঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড হিসেবে ইতিহাসে স্থান পায়।
ব্রাজিলের জন্য এটি ছিল শুধু একটি পরাজয় নয়, বরং জাতীয় গর্বে বড় আঘাত। দেশটির ফুটবল ইতিহাসে ম্যাচটি ‘মিনেইরাজো’ নামে পরিচিতি পায়। ঘরের মাঠে এমন ভরাডুবির স্মৃতি আজও ব্রাজিলিয়ান সমর্থকদের তাড়া করে বেড়ায়।
১২ বছর পরও ৭-১ স্কোরলাইনটি বিশ্ব ফুটবলের সবচেয়ে অবিশ্বাস্য ফলগুলোর একটি হিসেবে স্মরণ করা হয়। প্রতি বছরের ৮ জুলাই এলেই সেই দুঃসহ স্মৃতি আবারও ফিরে আসে ব্রাজিলের ফুটবলপ্রেমীদের মনে।

লোড হচ্ছে...