রাজনীতি
ছাত্র ফেডারেশন নেতা ইউশার পিতার ইন্তেকাল, শোক প্রকাশ
NHP NewsView

নিউজভিউ
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ইউশা ইসলামের পিতা মো. শফিউল্লাহ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (২০ এপ্রিল) প্রথম প্রহর রাত ১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোক প্রকাশ করে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নেতারা বলেন, ইউশা ইসলামের পিতার এই চলে যাওয়া তাঁর পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ যেন পরিবারটিকে এই কঠিন শোক সহ্য করার শক্তি দান করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বাদ জোহর মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। বিশিষ্ট এই প্রবীণ ব্যক্তির মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

লোড হচ্ছে...