নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লার চরকাশিপুর এলাকা থেকে কাশিপুর ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরাফ রহমান আপেলকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আপেল ফতুল্লার চরকাশিপুর এলাকার আব্দুল হালিমের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন ও বৈষম্যবিরোধী আইনে দুটি পৃথক মামলা রয়েছে। তিনি এই দুই মামলারই এজাহারভুক্ত আসামি।
এছাড়া স্থানীয়ভাবে তার বিরুদ্ধে জমি ও জুট সেক্টর দখল, মাদক ব্যবসা এবং ইট-বালুর ব্যবসা নিয়ন্ত্রণের নানা অভিযোগ রয়েছে।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আব্দুল মান্নান জানান, গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

লোড হচ্ছে...