খেলা
ফাইনালের পর আর্জেন্টিনা দলের বিরুদ্ধে তদন্তে নামছে ফিফা
NewsView5

নিউজভিউ ডেস্ক
বিশ্বকাপ ফাইনালের পর ঘটে যাওয়া একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে আর্জেন্টিনা জাতীয় দলের কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু করতে যাচ্ছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি কোনো ধরনের শাস্তির সিদ্ধান্ত নেওয়ার আগে ম্যাচ রেফারিদের প্রতিবেদন এবং ভিডিও ফুটেজ পর্যালোচনা করবে।
সোমবার প্রকাশিত স্কাই স্পোর্টস নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষের বাঁশি বাজার পর আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের আচরণ বিশেষভাবে তদন্তের আওতায় এসেছে। স্পেনের খেলোয়াড়দের শিরোপা উদযাপনের সময় তিনি হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া, নাহুয়েল মোলিনার আচরণও খতিয়ে দেখা হবে। অভিযোগ, তিনি স্পেনের অধিনায়ক রদ্রিকে ঘুষি মারার চেষ্টা করেছিলেন। একই সঙ্গে স্পেনের দানি ওলমোকে ধাক্কা দেওয়ার ঘটনায় আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার সম্পৃক্ততাও তদন্তের আওতায় রয়েছে।
শুধু মাঠের ঘটনাই নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের আচরণও মূল্যায়ন করবে ফিফা। স্পেন যখন বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে উদযাপন করছিল, তখন আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার পেছন ফিরে দাঁড়িয়ে ছিলেন। এই আচরণও ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।
ফিফা জানিয়েছে, শাস্তিমূলক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই কোনো সিদ্ধান্ত জানানো হবে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তদন্ত শেষ করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হতে পারে।

লোড হচ্ছে...