নারায়ণগঞ্জসদর
বাসদ প্রার্থী বিপ্লব-সেলিম মাহমুদের মনোনয়নপত্র দাখিল
NewsView

নিউজ ভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর প্রার্থীরা মনোনয়ন দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ আসনের জন্য বাসদ মনোনীত দুই প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। সংগঠনটির প্রার্থীরা তাঁদের নিজ নিজ আসনে ‘মই’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শিল্পনগরী ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের একাংশ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসনে বাসদ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সেলিম মাহমুদ। সোমবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বাম রাজনীতির অন্যতম মুখ এম এ মিল্টন, এস এম কাদির, জামাল হোসেন, কামরুন্নাহার এবং এমদাদুল হক।
মনোনয়নপত্র জমা শেষে সেলিম মাহমুদ বলেন, নারায়ণগঞ্জের এই শিল্পাঞ্চলে শ্রমিক ও মেহনতি মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। তাদের অধিকার রক্ষা এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, সাধারণ মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে।
অন্যদিকে, সদর ও বন্দর উপজেলা নিয়ে গঠিত গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আবু নাঈম খান বিপ্লব। সোমবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে তিনি তাঁর মনোনয়ন তুলে দেন। এ সময় তাঁর সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাসদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মো. লিলু মিয়া, প্রদীপ সরকার, তাজুল ইসলাম, সুলতানা আক্তার, মুন্নি সরদার এবং সাইফুল ইসলাম।
আবু নাঈম খান বিপ্লব জানান, বন্দর ও সদর এলাকার মানুষের সমস্যাগুলো দীর্ঘদিনের। আমরা লুটপাট ও দুর্নীতির রাজনীতির অবসান ঘটিয়ে গণমানুষের শাসন প্রতিষ্ঠা করতে চাই। মানুষের ভোটাধিকার নিশ্চিত হলে ‘মই’ প্রতীক বড় ধরণের চমক দেখাবে।

লোড হচ্ছে...