জাতীয়
ভাড়া পুনঃনির্ধারণ করল নৌ-পরিবহন মন্ত্রণালয়
NewsView

নিউজভিউ ডেস্ক
অভ্যন্তরীণ নৌযানে যাত্রী পরিবহনের ভাড়া পুনঃনির্ধারণ করেছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর বিধি ২৭ মোতাবেক সরকার যাত্রীভাড়ার এই নতুন হার নির্ধারণ করেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২.৩৮ টাকা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২.৫২ টাকা করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
জনস্বার্থে পুনঃনির্ধারিত এই ভাড়ার হার ৫ মে থেকে কার্যকর হয়েছে।

লোড হচ্ছে...