রাজনীতিবন্দর
বন্দরে বিশাল শোডাউনে শক্তির জানান দিলেন মাকসুদ
NewsView

নিউজভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষলগ্নে এসে নিজের ঘরের মাঠ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে শক্তির জানান দিয়েছেন ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজার হাজার নারী-পুরুষের অংশগ্রহণে এক বিশাল গণসংযোগ ও শোডাউন করেন তিনি। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সকাল ১০টায় মুছাপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে গণসংযোগটি শুরু হয়। এরপর মিছিলটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী সমর্থকদের ফুটবল প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। দীর্ঘ পথ পাড়ি দিয়ে লাঙ্গলবন্দের প্রেমতলা এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই দিনের কর্মসূচি শেষ হয়।
সমাবেশে মাকসুদ হোসেন বলেন, মুছাপুর ইউনিয়নের মানুষ আমাকে তিনবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিয়েছেন। গত উপজেলা নির্বাচনেও এই ইউনিয়নের মানুষ আমাকে উজাড় করে ভোট দিয়েছিলেন। আমি বিশ্বাস করি, এবারের সংসদ নির্বাচনেও আমার ইউনিয়নের ভাই-বোনেরা আমাকে একইভাবে ভালোবেসে ফুটবল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
তিনি আরও বলেন, শুধু মুছাপুর নয়, পুরো বন্দর উপজেলায় এখন ফুটবলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে উন্মুখ হয়ে আছে। নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সাধারণ মানুষের এই সমর্থন বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বন্দরবাসীর কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।
এদিনের শোডাউনে স্থানীয় মুরুব্বি, যুবসমাজ ও বিপুল সংখ্যক নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

লোড হচ্ছে...