নারায়ণগঞ্জসদর
ঝড় আসার আগে খোরশেদের সতর্কবার্তা
NHP NewsView

নিউজভিউ
কালবৈশাখীর মৌসুম শুরু হওয়ায় নগরবাসীকে অকাল মৃত্যু ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রক্ষায় বিশেষ সতর্কবার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। শনিবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি নিজের ও প্রতিবেশীদের নিরাপত্তা নিশ্চিতে বাসাবাড়ির ছাদ ও ব্যালকনির আলগা আসবাবপত্রের দিকে নজর দেওয়ার অনুরোধ জানান।
সাবেক কাউন্সিলর খোরশেদ তার বার্তায় উল্লেখ করেন, ঝড়ের সময় ছাদ ব্যালকনি বা জানালার কার্নিশে রাখা ফুলের টব ইট কাঠ কাঁচ কিংবা ভবনের ওপর থাকা বিলবোর্ড ও সাইনবোর্ড বড় বিপদের কারণ হতে পারে। আলগা বা নড়বড়ে অবস্থায় থাকা এসব ভারী বস্তু ঝোড়ো হাওয়ায় নিচে পড়ে পথচারী কিংবা প্রতিবেশীর প্রাণহানি ঘটাতে পারে। তাই দুর্ঘটনা এড়াতে এখনই এগুলো শক্তভাবে বেঁধে রাখা বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
নগরবাসীর উদ্দেশ্যে খোরশেদ বলেন, আমাদের সামান্য নির্লিপ্ততা বা অবহেলা যেন কারো মৃত্যুসম দুর্ঘটনার কারণ না হয়। তিনি প্রতিটি বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের নিজ নিজ ভবনের ওপরের অংশ পরীক্ষা করে জরুরি সংস্কারের অনুরোধ জানিয়েছেন।

লোড হচ্ছে...