নারায়ণগঞ্জ
শুক্রবার নারায়ণগঞ্জে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ৬ এলাকায়
NewsView5

নিউজভিউ ডেস্ক
বাংলাদেশ রেলওয়ের পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মাণাধীন সেতু নং-০৭ এর পাশের গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে শুক্রবার (২৬ জুন) ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

লোড হচ্ছে...