রাজনীতি
এটিএম কামালের মায়ের মৃ্ত্যুতে তরিকুল সুজনের শোক
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালের মা, প্রবীণ নারী নেত্রী ও শিক্ষক শাহানা খানম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন।
সোমবার (৫ জানুয়ারি) এক শোকবার্তায় তরিকুল সুজন বলেন, “শাহানা খানম চৌধুরী ছিলেন নারায়ণগঞ্জের নারী জাগরণ ও শিক্ষাঙ্গনের এক অগ্রজ ব্যক্তিত্ব। একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও সমাজকর্মী হিসেবে তাঁর অবদান অনন্য। তাঁর মৃত্যুতে আমরা এক অভিজ্ঞ অভিভাবককে হারালাম।”
তিনি আরও বলেন, “এটিএম কামালের মাতৃবিয়োগের এই শোকাবহ মুহূর্তে আমি তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আমি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করছি।”
উল্লেখ্য, বিশিষ্ট নারী নেত্রী শাহানা খানম চৌধুরী সোমবার বিকেলে নগরীর মিশনপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর প্রয়াণে নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

লোড হচ্ছে...