নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নান
বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের কোটি মানুষের প্রত্যাশা
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক আবেগঘন গণমিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে কয়েক হাজার এতিম, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন, যা নেত্রীর প্রতি সাধারণ মানুষের গভীর ভালোবাসারই প্রতিফলন বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের এম্পায়ার বালুর মাঠে এই বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতাকে শুধুমাত্র একটি দলের নয়, বরং জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের মা। তাঁর সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের কোটি মানুষের প্রত্যাশা। বেগম জিয়া বাংলাদেশের প্রাণ, জাতির গণতন্ত্র সংগ্রামের প্রতীক। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে আল্লাহর রহমত কামনা করছি।
সোনারগাঁ বিএনপি নেতা গোলজার হোসেন প্রধানের সার্বিক তত্ত্বাবধানে এবং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান সহ সোনারগাঁ পৌর ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও জাসাসের সভাপতি আমির হোসেন সহ অঙ্গসংগঠনের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাত শেষে উপস্থিত সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

লোড হচ্ছে...