নারায়ণগঞ্জআড়াইহাজার
থানা থেকে আসামি পলায়ন, এসআই জহিরুল ক্লোজড
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা হেফাজত থেকে হত্যাচেষ্টা মামলার এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলামকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) তারেক আল মেহেদী এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (৩০ মার্চ) বিকেলে ইসমাইল (৩০) নামে এক ব্যক্তি আড়াইহাজার থানায় আসেন। সেখানে আসার পর তিনি জানতে পারেন যে, তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। মামলার বিষয়টি টের পেয়ে তিনি কৌশলে থানা থেকে পালিয়ে যান। থানার ভেতর থেকে আসামি উধাও হওয়ার এই ঘটনায় পুলিশের দায়িত্ব ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।
পরবর্তীতে আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম অভিযানে নামে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ১২টার দিকে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বেই পুলিশের একটি দল উপজেলার উচিৎপুর বাজার এলাকা থেকে ইসমাইলকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ইসমাইল উপজেলার খাগকান্দা ইউনিয়নের চর কমলাপুর গ্রামের বাসিন্দা।
এর আগে গত ২৯ মার্চ একই এলাকার বিল্লাল হোসেন বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ইসমাইল ছিলেন ওই মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি। থানা হেফাজত থেকে আসামি পালানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে জেলা পুলিশ। দায়িত্ব পালনে গাফিলতি পাওয়ায় এসআই জহিরুল ইসলামের বিরুদ্ধে এই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে ওই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

লোড হচ্ছে...