আদালত
আইভীর জামিন স্থগিত করলেন চেম্বার আদালত, পরবর্তী শুনানি ১৭ নভেম্বর
NewsView

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। জামিন স্থগিতের বিষয়ে চূড়ান্ত শুনানি আগামী ১৭ নভেম্বর আপিল বিভাগে অনুষ্ঠিত হবে।
বুধবার (১২ নভেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি শেষে এই স্থগিতাদেশ দেন।
আইভীর পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক।
এর আগে, গত রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল অ্যাবসলিউট করে আইভীকে জামিন দিয়েছিলেন।
উল্লেখ্য, গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

লোড হচ্ছে...