নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে অস্ত্র ও মাদকসহ আটক ২
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের পোরাব এলাকায় জনৈক হাজী লোকমান হোসেনের হাফসা জুট মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— রূপগঞ্জ থানার লাভড়াপাড়া এলাকার মৃত সূর্য মিয়ার ছেলে আবু হানিফ (৩২) এবং ঠাকুর বাড়ীরটেক এলাকার মো. ইয়াছিন মোল্লার ছেলে মো. ইউসুফ মোল্লা (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের 'সি' সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলামের তত্ত্বাবধানে এবং রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল রাতে টহল দিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহসান হাবিব ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে দুই অভিযুক্তকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২৮১ বোতল ফেনসিডিল, ২০০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং ১০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আটককৃতদের মধ্যে আবু হানিফের বিরুদ্ধে এর আগেও ৮টি মাদক মামলা এবং একটি অস্ত্র মামলা বিচারাধীন রয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর আটককৃতদের থানায় নিয়ে আসা হয়েছে এবং উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

লোড হচ্ছে...