নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁয়ে শিয়ালের কামড়ে আহত ১৫
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিনটি গ্রামে শিয়ালের আকস্মিক হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকাও প্রদান করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, বিকেলের দিকে কয়েকটি শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে। তারা সড়ক ও বাড়ির আঙিনায় থাকা মানুষকে হঠাৎ আক্রমণ করতে শুরু করে। একের পর এক হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহতদের মধ্যে রয়েছেন সোনারকান্দী গ্রামের দেলোয়ার হোসেন, লিটন ও শিশু আব্দুল্লাহ, ভটেরকান্দী জামে মসজিদের ইমাম, মিনহাজ, আব্দুল হাই, এক বৃদ্ধা নারী এবং নয়াপাড়া গ্রামের গোলজার হোসেনসহ মোট ১৫ জন।
দেলোয়ার হোসেন জানান, তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি শিয়াল এসে পায়ে কামড় দিয়ে দ্রুত পালিয়ে যায়। অন্য আহত লিটন বলেন, শিয়ালগুলো অত্যন্ত হিংস্র ছিল এবং একজনকে আক্রমণের পরপরই অন্যজনের দিকে ছুটে যাচ্ছিল।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব বলেন, আহত সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং র্যাবিস প্রতিরোধী ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। এলাকায় শিয়ালের উপদ্রব বেড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং বন্যপ্রাণী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

লোড হচ্ছে...