রাজনীতিসদর
বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদ ছাত্র ফেডারেশনের
NHP NewsView

নিউজভিউ
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ‘বন্ধন’ ও ‘উৎসব’ পরিবহনের ভাড়া একতরফাভাবে বৃদ্ধি এবং শিক্ষার্থীদের হাফ পাস বন্ধের প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। মঙ্গলবার (৫ মে) সংগঠনের জেলা শাখার নেতারা বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন শেষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও বিআরটিএ পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিবাদ জানান।
পরিদর্শনকালে নেতারা জানতে পারেন যে, গত ২৩ এপ্রিল থেকে বাস মালিকরা একতরফাভাবে ভাড়া ৫৫ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৫ টাকা নির্ধারণ করেছেন। তবে শিক্ষার্থীদের জন্য সপ্তাহে মাত্র ৫ দিন এবং নির্দিষ্ট সময়ের শর্ত আরোপ করা হয়েছে, যা ছাত্র সমাজের কাছে অগ্রহণযোগ্য। ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমান এই সিদ্ধান্তকে ‘লুণ্ঠনমূলক’ হিসেবে অভিহিত করে বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও মালিকরা জনস্বার্থ উপেক্ষা করে ভাড়া বাড়াচ্ছেন।
নেতারা উল্লেখ করেন, এর আগে ২০২৫ সালের ২০ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভাড়া ৫০ টাকা রাখা এবং সপ্তাহে ৭ দিন শর্তহীন হাফ পাসের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু মালিকপক্ষ সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে বর্তমানে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও প্রতারণা করছে।
সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে বর্ধিত ৫ টাকা ভাড়া প্রত্যাহার এবং কোনো শর্ত ছাড়াই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা হাফ পাস কার্যকরের দাবি জানানো হয়েছে। অন্যথায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও বিআরটিএ পরিচালক বিষয়টি দ্রুত সমাধানের লক্ষ্যে সব পক্ষকে নিয়ে বৈঠকের আশ্বাস দিয়েছেন।

লোড হচ্ছে...