খেলা
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
NewsView5

নিউজভিউ ডেস্ক
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে স্বাগতিক বাংলাদেশ।
সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৮৬ রানের বড় জয় তুলে নিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সেই ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। ওপেনার সাইফ হাসানের পরিবর্তে দলে ফিরেছেন সৌম্য সরকার। গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে নিজের সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি।
অন্যদিকে অস্ট্রেলিয়াও তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। লিয়াম স্কটের জায়গায় সুযোগ পেয়েছেন পেসার রাইলি মেরিডিথ। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর এই প্রথম ওয়ানডে দলে ফিরলেন তিনি।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ২৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এর মধ্যে বাংলাদেশের জয় মাত্র দুটি ম্যাচে, অস্ট্রেলিয়া জিতেছে ২০টি ম্যাচ। আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশ একাদশ- মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
অস্ট্রেলিয়া একাদশ- জশ ইংলিশ (অধিনায়ক), ম্যাট শর্ট, কুপার কনোলি, ম্যাথু রেনশ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, রাইলি মেরিডিথ ও অ্যাডাম জাম্পা।

লোড হচ্ছে...