খেলা
বিশ্বকাপের টিকিটমূল্য নিয়ে সমালোচনা উড়িয়ে দিলেন ইনফান্তিনো
NewsView5

নিউজভিউ ডেস্ক
ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপ শুরুর আগে টিকিটের উচ্চমূল্য ও ভিসা-সংক্রান্ত জটিলতা নিয়ে ওঠা সমালোচনাকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৮ দলের বিশ্বকাপের আয়োজন নিয়ে যে সমালোচনা হচ্ছে, তার অনেকটাই বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেন, বিশ্বকাপের কিছু টিকিটের মূল্য ৩০ হাজার ডলারের বেশি হলেও তা বিশেষ ক্যাটাগরির জন্য নির্ধারিত। পাশাপাশি সাধারণ দর্শকদের জন্য ৬০ ডলার মূল্যের টিকিটও বাজারে ছাড়া হয়েছে।
তার দাবি, ৬০ ডলারের টিকিট যুক্তরাষ্ট্রের বড় ক্রীড়া আসরগুলোর প্লে-অফ পর্যায়ের সর্বনিম্ন টিকিটমূল্যের সঙ্গে তুলনীয়। এছাড়া বিশ্বকাপের গড় টিকিটমূল্য ৫০০ ডলারের নিচে, যা দেশটির অন্যান্য বড় ক্রীড়া ইভেন্টের তুলনায় কম।
এদিকে মার্কিন অভিবাসন নীতির কারণে বিশ্বকাপকে ঘিরে নতুন বিতর্কও সৃষ্টি হয়েছে। সোমালিয়ার রেফারি ওমর আরতান যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তাকে টুর্নামেন্টের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে ইনফান্তিনো বলেন, ঘটনাটি দুর্ভাগ্যজনক হলেও সবকিছু ফিফার নিয়ন্ত্রণে থাকে না। সমস্যার সমাধানে ধৈর্য ও সংযমের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেও ইরান বিশ্বকাপে অংশ নিতে পারায় এটিকে ফিফার একটি বড় অর্জন হিসেবে উল্লেখ করেন ইনফান্তিনো। তার ভাষায়, নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ইরান বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে পেরেছে।

লোড হচ্ছে...