নারায়ণগঞ্জবন্দর
বন্দরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
NHP NewsView

নিউজভিউ
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা নারী ও কন্যাশিশুদের অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে নারীরা দেশের সার্বিক উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখতে পারবেন। নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধ, কর্মক্ষেত্রে সমান সুযোগ সৃষ্টি এবং নারীর মানবিক মর্যাদা রক্ষায় প্রশাসন ও সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল সরকার, সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির এবং প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা সফল ‘জয়িতা’ নারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত নারী ও জয়িতাদের মাঝে দিবসটির গুরুত্ব তুলে ধরে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

লোড হচ্ছে...