রাজনীতিসোনারগাঁও
খালেদা জিয়ার মৃত্যুতে অঞ্জন দাসের শোক
NewsView

নিউজ ভিউ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা এবং নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁ) আসনে দলটির মনোনীত প্রার্থী অঞ্জন দাস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই শোক প্রকাশ করেন।
শোকবার্তায় অঞ্জন দাস বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র ও বেগম খালেদা জিয়া প্রায় সমার্থক। তিনি ‘মাদার অফ ডেমোক্রেসি’ হিসেবে পরিচিত ছিলেন। নেতৃত্ব ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে তাঁর অবস্থান সবসময় দৃঢ় ও স্পষ্ট ছিল।
তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের ক্ষমতায়নের সংগ্রামে বেগম খালেদা জিয়াকে দীর্ঘ সময় ধরে নির্যাতন, কারাবরণ ও রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে। এত প্রতিকূলতার মধ্যেও তিনি তাঁর নীতি থেকে কখনো সরে যাননি। তাঁর এই দৃঢ়তা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে একটি বড় দৃষ্টান্ত হয়ে থাকবে।
অঞ্জন দাস বলেন, বেগম জিয়ার মৃত্যু শুধু একটি দলের জন্য নয়, বরং দেশের সামগ্রিক গণতান্ত্রিক রাজনীতির জন্য এক বিশাল শূন্যতা তৈরি করেছে। তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

লোড হচ্ছে...