নারায়ণগঞ্জ
হত্যা মামলা হবে
ফতুল্লায় গণপিটুনিতে তরুণের মৃত্যু
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার এক তরুণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে তার মৃত্যু হয়।
নিহত তরুণের নাম হিরু (২১)। তিনি সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের মনির হোসেনের ছেলে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গত ২২ মে বিকেলে হিরুর বিরুদ্ধে একই এলাকার ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে রাতে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করলে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
এ ঘটনায় পরদিন শিশুটির মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় হিরুকে প্রধান আসামি করা হয়। পাশাপাশি তার বন্ধু একই এলাকার বাসিন্দা মো. সোহেলকে সহযোগিতার অভিযোগে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, চিকিৎসাধীন অবস্থায় হিরু পুলিশি নজরদারিতে ছিলেন। মৃত্যুর পর মরদেহের আনুষ্ঠানিকতা শাহবাগ থানার তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন আরও বলেন, হিরুর মৃত্যুর ঘটনায় ফতুল্লা থানায় পৃথক একটি হত্যা মামলা দায়ের করা হবে। নিহতের পরিবারের সদস্যরা দাফন শেষে থানায় এলে মামলা গ্রহণ করা হবে।

লোড হচ্ছে...