জাতীয়
প্রকাশ্যে ধূমপান করায় জরিমানা
NewsView

নিউজভিউ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে প্রকাশ্যে ধূমপান করার দায়ে এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর পৌর ভূমি অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালীন প্রকাশ্যে ধূমপান করার সময় এক ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। পরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে এই অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন সাংবাদিকদের জানান, জনস্বার্থ রক্ষা এবং ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, প্রকাশ্যে ধূমপান করা একটি আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় এই আইন মেনে চলা প্রত্যেকের নাগরিক দায়িত্ব। যারা এই আইন অমান্য করবেন, তাদের বিরুদ্ধে নিয়মিতভাবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
হিলির স্থানীয় সাধারণ মানুষ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং জনসমাগমস্থলে ধূমপান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

লোড হচ্ছে...