নারায়ণগঞ্জসদর
২৪ ঘন্টায় পুলিশের ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার, আটক ১
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে সরকারি পিস্তল ছিনতাইয়ের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্তকে আটক করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে তাকে আটক করা হয়। এ সময় তথ্যসূত্রে রাত সোয়া ৩টার দিকে বন্দর এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে লুণ্ঠিত ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আটককৃতর নাম মিশাল ওরফে বিশালকে (৩০)।
এর আগে সোমবার ভোরে নগর ভবনের সামনে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই লুৎফর রহমানকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর মোটরসাইকেল ও সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়েছিল দুর্বৃত্তরা। ঘটনার গুরুত্ব বিবেচনায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী ও ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেনের নেতৃত্বে একাধিক টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযানে নামে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার সোনাকান্দা ব্যাপারিপাড়া থেকে প্রথমে মিশালকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চাপাতি, ছোঁড়া ও বড় চাকু উদ্ধার করা হয়। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সে অস্ত্র লুকিয়ে রাখার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টা ১৫ মিনিটের দিকে বন্দরের রেলী আবাসিক এলাকায় জনৈক শরিফ উদ্দিনের বাড়ির সামনে পরিত্যক্ত সিমেন্টের বস্তার ভেতর থেকে লাল শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় লুণ্ঠিত পিস্তল ও গুলিগুলো উদ্ধার করা হয়।
এসপি আরও জানায়, গ্রেপ্তারকৃত মিশালের বিরুদ্ধে আগে থেকেই একটি ধর্ষণ মামলা রয়েছে। এই ঘটনায় জড়িত পলাতক সহযোগী জিয়াম ওরফে রাফি, ডাকু জুয়েল ও আরহামকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় অস্ত্র আইনে নতুন মামলা করা হয়েছে। বর্তমানে পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

লোড হচ্ছে...