জাতীয়সদর
নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি
আগে যে পরিমাণ খুন হতো, বর্তমানে অনেক কমে গেছে
NewsView

নিউজভিউ
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটেছে এবং আগের তুলনায় খুনের পরিমাণ অনেক কমে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় 'মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন' উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিনিয়র সচিব নাসিমুল গণি বলেন, “আপনারা এতদিন যতটুকু নিরাপদ ছিলেন, এখনো ততটুকুই নিরাপদ আছেন। আমার পরিসংখ্যান (Statistics) বলছে, বাংলাদেশে আগে যে পরিমাণ খুন হতো, বর্তমানে তার চেয়ে অনেক কমে গেছে।”
সম্প্রতি দেশে ঘটে যাওয়া কিছু হত্যাকাণ্ড নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি কিছুটা কৌশলী উত্তর দেন। সচিব বলেন, “নির্বাচনে কী প্রভাব ফেলবে বা ফেলবে না, সেটা বলা এখন কঠিন। এটি মূলত নির্ভর করে কে মারা গেছেন তার ওপর।”
ফায়ার সার্ভিসের প্রশংসা করে সচিব বলেন, “জনগণের সেবায় ফায়ার সার্ভিস শতভাগ সফল একটি বাহিনী। মাত্র একটি কলেই তারা দ্রুত সাড়া দেয়। এই বাহিনীকে যদি আমরা আধুনিক ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে না পারি, তবে তা আমাদের ব্যর্থতা। সরকারের সদিচ্ছা রয়েছে এবং আমরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

লোড হচ্ছে...