রাজনীতিসদর
জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পই যথেষ্ট নয়, জনসচেতনতা বেশি জরুরি: প্রশাসক মামুন মাহমুদ
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ ও জলাবদ্ধতা নিরসনে বিশেষ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে ফতুল্লার ডিআইটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে মামুন মাহমুদ বলেন, জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারি মেগা প্রকল্পই যথেষ্ট নয়, এর জন্য জনসচেতনতা সবচেয়ে বেশি জরুরি। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলা বন্ধ করার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিল্প বর্জ্য যাতে সরাসরি খাল বা নদীতে না পড়ে, সে বিষয়ে শিল্প কারখানার মালিকদের দায়িত্বশীল ও সচেতন হওয়ার নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফার অংশ হিসেবে এবং তারেক রহমানের দেশব্যাপী খাল খনন উদ্যোগের ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে ফতুল্লা ও আশপাশের এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সচল হবে এবং স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক বারী ভুইয়া ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

লোড হচ্ছে...