নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে খাবার হোটেলে বিস্ফোরণ
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি খাবারের হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার গোদনাইল বাগপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগপাড়া এলাকায় শাহিদা নামে এক নারীর পরিচালিত একটি খাবারের হোটেলের ভেতরে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের দোকানপাট ও বাসিন্দাদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. মিরন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে। তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড বা প্রাণহানি ঘটেনি। বিষয়টি আরও বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

লোড হচ্ছে...