নারায়ণগঞ্জসদর
অসুস্থ নেতা আমির প্রধানের পাশে সাবেক এমপি গিয়াসউদ্দিন
NewsView

নিউজ ভিউ
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির সক্রিয় সদস্য মো. আমির হোসেন প্রধানের অসুস্থতার খবর পেয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে তিনি অসুস্থ নেতার বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আশু আরোগ্য কামনা করেন।
এ সময় মুহাম্মদ গিয়াস উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোঃ মাজেদুল ইসলাম এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু। নেতৃবৃন্দ অসুস্থ আমির হোসেন প্রধানের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। গিয়াস উদ্দিন বলেন, “দলের দুঃসময়ের নিবেদিতপ্রাণ কর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি যেন তিনি আবারো জনসেবায় ফিরে আসতে পারেন।”
সৌজন্য সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ডি এইচ বাবুল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ ডালিম প্রধান এবং কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সাগর।
তৃণমূল নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম মেম্বার, মহানগর জাসাস সহ-সভাপতি মিয়া মোঃ আব্দুল্লাহ মুজিব, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামির প্রধান, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামাল প্রধান এবং মহানগর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শামসুদ্দিন মিয়া।
এছাড়াও মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ডাঃ মনজুরুক আলম মুসা, ৮নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক মোঃ রফিক, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বি, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কাদির, ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ দুলাল হোসেন, মোঃ মুকবুল হোসেন, শাহীন প্রধান, মোঃ শামিম, কৃষকদল নেতা মোঃ আমান, কাউসার, বাবু, জাসাস নেতা মোঃ শিপন, রাজু শেখ ও মোঃ মিলনসহ নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে উপস্থিত সকল নেতাকর্মী এবং স্থানীয় ওলামায়ে কেরামের পরিচালনায় মোঃ আমির হোসেন প্রধানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

লোড হচ্ছে...