নারায়ণগঞ্জ
অতিরিক্ত ভাড়া বৃদ্ধিতে ‘যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম’ এর স্মারকলিপি
NewsView5

নিউজভিউ
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া আদায়ের প্রতিবাদে জেলা প্রশাসকের দ্বারস্থ হয়েছে ‘যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম’। বুধবার (১৩ মে) সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি স্বাক্ষরিত এক স্মারকলিপিতে এই ভাড়া বৃদ্ধিকে ‘অযৌক্তিক ও একতরফা’ বলে আখ্যা দেওয়া হয়।
স্মারকলিপিতে জানানো হয়, গত ২৩ এপ্রিল সরকার কিলোমিটার প্রতি মাত্র ১১ পয়সা ভাড়া বৃদ্ধির ঘোষণা দিলেও নারায়ণগঞ্জ রুটে তা কার্যকর করা হয়েছে ৫ টাকা। গাণিতিক হিসেবে ১৯.৫ কিলোমিটার দূরত্বের বিপরীতে সর্বোচ্চ ২ টাকা ১৮ পয়সা ভাড়া বাড়ার কথা থাকলেও মালিকপক্ষ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে।
ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিগত সময়ে জেলা আরটিসি সভায় যাত্রী প্রতিনিধিদের সাথে আলোচনা করে ভাড়া ঠিক করা হলেও এবার তা করা হয়নি। পরিবহন মালিকদের একতরফা এই সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর জুলুম।"
যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম দাবি জানিয়েছে:
১. অবিলম্বে বর্ধিত ৫ টাকার পরিবর্তে যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে হবে।
২. বিআরটিএ-র মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়কারী বাসগুলোকে শাস্তির আওতায় আনতে হবে।
৩. ভবিষ্যতে বিশ্ববাজারে তেলের দাম কমলে দেশের বাজারেও তাৎক্ষণিক ভাড়া কমানোর নিশ্চয়তা দিতে হবে।
নারায়ণগঞ্জের যাত্রী সাধারণ এই অন্যায্য ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

লোড হচ্ছে...