রাজনীতিসদর
গণসংযোগে তরিকুল সুজন
নির্বাচিত হলে ‘হাতের মুঠোয় এমপি’ অ্যাপ চালু হবে
NewsView

নিউজভিউ
নির্বাচিত হতে পারলে ‘হাতের মুঠোয় এমপি’ নামক সিটিজেন কানেক্টেড অ্যাপের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলনের মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন। বুধবার (২৮ জানুয়ারি) শহরের ১৩ নম্বর ওয়ার্ডের কে পি সাহা রোড, সরদার হাউজিং ও আমলাপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এই ঘোষণা দেন।
গণসংযোগে তারিকুল ইসলাম সুজন ভোটারদের উদ্দেশে বলেন, জনগণের সঙ্গে সরাসরি ও স্বচ্ছ যোগাযোগ নিশ্চিত করতে তিনি এই বিশেষ অ্যাপ চালু করবেন। এর মাধ্যমে এলাকার সাধারণ মানুষ ঘরে বসেই তাদের সমস্যা, অভিযোগ, প্রস্তাব ও জরুরি সেবার আবেদন সরাসরি এমপির দপ্তরে জানাতে পারবেন।
তিনি আরও বলেন, “জনপ্রতিনিধি ও জনগণের মাঝে দূরত্ব কমিয়ে দ্রুত সেবা প্রদান, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে জনগণের অধিকার আদায় ও সেবা পৌঁছে দেওয়া আরও সহজ হবে। নির্বাচিত হলে জনগণই হবে আমার শক্তি এবং জনগণের হাতেই থাকবে এমপি।”
গণসংযোগকালে তারিকুল ইসলামের সাথে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলমগীর হোসেন আলম, ছাত্র ফেডারেশন জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক আব্দুল আল মামুন, যুব ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন মারুফ, ছাত্র ফেডারেশন জেলার সহ-সভাপতি সৃজয় সাহা ও রনি শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মাথাল প্রতীকের এই প্রার্থী দিনভর আমলাপাড়া ও এর আশপাশের এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে যান এবং বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় আমূল পরিবর্তনের লক্ষে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

লোড হচ্ছে...