নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে ৬ সাংস্কৃতিক প্রতিষ্ঠানের হাতে অনুদানের চেক তুলে দিলেন ডিসি
NewsView5
.jpg)
নিউজভিউ
২০২৫-২৬ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানের চেক নারায়ণগঞ্জের ৬টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত নজুল বর্ষের “বর্ষায় নজরুল” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মো. রায়হান কবির অনুদানের চেক বিতরণ করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে জেলার ৬টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের জন্য মোট ৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকার অনুদান প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— জনেজনে নাট্য সম্প্রদায়, সংশপ্তক নাট্যদল, উন্মেষ সাংস্কৃতিক সংসদ, শ্রুতি সাংস্কৃতিক একাডেমি, দি নিউ সোনারগাঁও পুতুল নাট্যদল এবং হিমি ম্যাজিক একাডেমি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, একটি সমাজকে মানবিক ও সৃজনশীল করে তুলতে সংস্কৃতিচর্চার বিকল্প নেই। সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে সরকারের এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়মিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করার আহ্বান জানান।

লোড হচ্ছে...