নারায়ণগঞ্জসদর
সুস্পষ্ট বার্তা দিলেন নাসিক প্রশাসক ‘লার্ভা পেলেই আইনি ব্যবস্থা’
NewsView

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ডেঙ্গু প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে। সিটি কর্পোরেশনের জনবান্ধব প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর নির্দেশে ৭ দিনব্যাপী বিশেষ মাইকিং প্রচারণায় ২৭টি ওয়ার্ডের বাসিন্দাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। এই প্রচারে এডিস মশার উৎসস্থল ধ্বংস করার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
মাইকিং-এ স্পষ্ট করা হয়েছে যে ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাস এবং এই রোগ থেকে সুরক্ষার একমাত্র উপায় হলো এডিস মশার জন্মস্থল ধ্বংস করা। এডিস মশা মূলত ঘরের ভেতরে ও আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে।
প্রশাসক নগরবাসীর প্রতি নিম্নোক্ত সুস্পষ্ট পদক্ষেপগুলো গ্রহণের আহ্বান জানিয়েছেন, তিন দিনের সতর্কতা: ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ইত্যাদি পরিত্যক্ত যে কোনো পাত্রে পানি জমা থাকলে প্রতি তিন দিনের মধ্যে অবশ্যই পরিষ্কার করুন।
পরিষ্কার পরিচ্ছন্নতা: বাড়ির আঙ্গিনা, ছাদ, বারান্দা, গ্যারেজে যেন কোনো পানি না জমে। জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে এবং অপ্রয়োজনীয় পাত্র সরিয়ে ফেলতে হবে।
সহযোগিতা আবশ্যক: সিটি কর্পোরেশনের নিয়োজিত কর্মীদেরকে আপনার বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও ব্যবসা কেন্দ্রের বেসমেন্ট এবং ছাদে মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করুন।
নাগরিক দায়িত্ব পালনে অবহেলাকারীদের জন্য প্রশাসক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন, "আপনার বাড়ির আঙ্গিনা, স্থাপনা, প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে আপনার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সিটি কর্পোরেশন নিয়মিতভাবে সকালে লারভিসাইড এবং বিকালে ফগার মেশিনের সাহায্যে অ্যাডাল্টিসাইড প্রয়োগ কার্যক্রম পরিচালনা করছে। তবে বিকালে ফগিং-এর সময় শিশুদের ধোঁয়া থেকে দূরে রাখার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
ডেঙ্গু মৌসুমে জ্বর হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের আহ্বান জানানো হয়। নগর স্বাস্থ্য কেন্দ্রে স্বল্পমূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
প্রশাসকের চূড়ান্ত বার্তা ছিল, "ডেঙ্গু প্রতিরোধে আপনার অংশগ্রহণ-ই পারে, আপনার পরিবার ও নগর নিরাপদ রাখতে। মশার উৎসস্থল ধ্বংস করি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি।"

লোড হচ্ছে...