নারায়ণগঞ্জসদর
মাস্টার’দা সূর্য সেনের ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্টের শ্রদ্ধা
NewsView

নিউজভিউ
ব্রিটিশবিরোধী আন্দোলনের আপসহীন নেতা বীর বিপ্লবী মাস্টার’দা সূর্য সেনের ৯৩তম ফাঁসি দিবস পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাঁর বিপ্লবী আদর্শকে স্মরণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জয় হাসান বলেন, “মাস্টার’দা সূর্য সেন বিশ্বাস করতেন, আবেদন-নিবেদন করে কখনও পূর্ণ স্বাধীনতা অর্জন করা যায় না। তাই তিনি সশস্ত্র বিপ্লবের পথ বেছে নিয়েছিলেন এবং সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে বৈষম্যহীন এক বিপ্লবী দল গড়ে তুলেছিলেন। তাঁর সেই আপসহীন চেতনা আজও আমাদের অনুপ্রেরণা।”
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জয় হাসান আরও বলেন, “আজ যখন রাজনীতি, সমাজনীতি ও শিক্ষা-সংস্কৃতিতে অবক্ষয় ছড়িয়ে পড়েছে, তখন মাস্টার’দার সংগ্রামী স্মৃতি আমাদের পথ দেখায়। দেশের জনগণ বর্তমান পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী শোষণ থেকে মুক্তি চায়। এই মুক্তির লড়াইয়ে মাস্টার’দা সূর্য সেন এক অম্লান অনুপ্রেরণা হয়ে থাকবেন।”
শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা এ সময় মাস্টার’দার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও শিক্ষা রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

লোড হচ্ছে...