শিক্ষাসদর
মিজমিজি পাইনাদী মাদ্রাসায় রঙিন বইয়ের ঘ্রাণে নতুন বছর শুরু
NewsView

নিউজভিউ
নতুন বছরের প্রথম সূর্য উঁকি দিতেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে নতুন পাঠ্যবই। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। রঙিন মলাটের নতুন বই হাতে পেয়ে খুশিতে মেতে ওঠে শিক্ষার্থীরা; কেউ বই বুকে জড়িয়ে ধরেছে, আবার কেউ খুশিতে নতুন পাতার ঘ্রাণ নিয়ে পাতা উল্টে দেখছে।
মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মিজমিজি পাইনাদী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সহ-সভাপতি এম.এ. হালিম জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে এম.এ. হালিম জুয়েল বলেন, "নতুন বছরের প্রথম দিন তোমাদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে এটি সরকারের একটি চমৎকার উদ্যোগ। নতুন বই পাওয়ার আনন্দকে কাজে লাগিয়ে তোমাদেরকে ভালো করে লেখাপড়া করতে হবে। নিয়মিত মাদ্রাসায় আসবে এবং ভালো ফলাফল করে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে।" তিনি আরও বলেন, "দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করতে হলে সুশিক্ষার কোনো বিকল্প নেই। সবসময় শিক্ষক ও অভিভাবকদের সম্মান করবে, তবেই জীবনে সফল হতে পারবে।"
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফয়েজউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মীর হোসাইন, খোরশেদ আলম ও মাওলানা সফিকুল ইসলাম। এছাড়াও সহকারী শিক্ষক মোশারফ হোসেন, রফিকুল ইসলাম, ইবি প্রধান ছিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক ওমর ফারুক, হাসিবুর রহমান, নাজিম উদ্দিন, আবুল হাসান ও রুবেল আহম্মেদসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বছরের প্রথম দিনেই সব শ্রেণির শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

লোড হচ্ছে...