রাজনীতিসদর
প্রতিপক্ষরা নারীর ভোট চায়, অধিকার নয়: তারিকুল সুজন
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলন মনোনীত ‘মাথাল’ প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন বলেছেন, প্রতিপক্ষ প্রার্থীরা নারীদের কেবল ‘ভোট ব্যাংক’ হিসেবে দেখলেও তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে চরম উদাসীন। তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে এই শহরকে নারী ও শিশুদের জন্য নিরাপদ এবং বাসযোগ্য করে গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
সোমবার (২৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের গলাচিপা, মাসদাইর, জিউস পুকুর, দেওভোগ পাক্কা রোড, পালপাড়া ও নন্দীপাড়া এলাকায় দিনভর গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
পথসভায় তারিকুল ইসলাম সুজন নগরের অব্যবস্থাপনা তুলে ধরে বলেন, “একজন নারীকে ঘর থেকে বের হওয়ার পর প্রতিটি মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। এই শিল্পনগরীতে লক্ষাধিক নারী শ্রমিক ও কর্মজীবী মানুষ রয়েছেন, যারা প্রয়োজনে বা কাজের তাগিদে গভীর রাতেও চলাচল করেন। কিন্তু এই শহর কি তাঁদের জন্য নিরাপদ? আমরা এমন একটি নগর গড়তে চাই যেখানে নারীরা দিন-রাত নির্বিঘ্নে ও নির্ভয়ে চলাচল করতে পারবেন।”
নাসিক এলাকার মৌলিক সুবিধার অভাব নিয়ে তিনি আরও বলেন, “অত্যন্ত লজ্জাজনক বিষয় হলো, এই বিশাল শহর-বন্দরে নারীদের জন্য একটিও মানসম্মত পাবলিক টয়লেট নেই। নির্বাচিত হলে জনবহুল পয়েন্টগুলোতে নারীদের জন্য আলাদা ও নিরাপদ পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। প্রতিপক্ষরা শুধু নারীর ভোট চায়, আর আমরা চাই নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করতে।”
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. বিপ্লব খান, সদস্য সচিব আলমগীর হোসেন আলম, ছাত্র ফেডারেশনের সাবেক জেলা সভাপতি ফারহানা মানিক মুনা, গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক আব্দুল আল মামুন এবং যুব ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন মারুফসহ অন্যান্য নেতারা।
নারায়ণগঞ্জের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে এবং দীর্ঘদিনের লুটেরা রাজনীতি হঠাতে আগামী নির্বাচনে ‘মাথাল’ মার্কায় ভোট দিয়ে নতুন ধারার রাজনীতিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

লোড হচ্ছে...