রাজনীতি
যুব ফেডারেশন নেতা দোলনের পিতার ইন্তেকালে শোক
NewsView

নিউজভিউ
বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির অর্থ সম্পাদক এ.আর. দোলনের পিতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির অর্থ সম্পাদকের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংগঠনের জেলা নেতারা। এক শোক বার্তায় তাঁরা বলেন, "আমাদের সহযোদ্ধা এ.আর. দোলনের এই পারিবারিক অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে ব্যথিত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।"
সংগঠনের দপ্তর সম্পাদক হারুন অর রশীদ আকাশ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুব ফেডারেশন এই কঠিন সময়ে তাদের নেতার পরিবারের পাশে রয়েছে। শোক বার্তায় নেতৃবৃন্দ দোলনের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ যুব ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

লোড হচ্ছে...