রাজনীতিসোনারগাঁও
শহীদ জিয়াউর রহমান ছিলেন সততার মূর্ত প্রতীক: মান্নান
NewsView

নিউজভিউ
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল করেছে মহানগর যুবদল। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে আয়োজিত এই দোয়া মাহফিলে মহানগর ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, "শহীদ জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেম ও সততার মূর্ত প্রতীক। তিনি একদলীয় শাসন থেকে জাতিকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। তাঁর আদর্শ আজও দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য প্রধান প্রেরণার উৎস।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা শহীদ জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশ গঠনে তাঁর কালজয়ী অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের অভিপ্রায়ে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও দলের শীর্ষ নেতাদের সুস্বাস্থ্য ও কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।

লোড হচ্ছে...