নারায়ণগঞ্জবন্দর
বন্দরে গুলি ছুড়ে ও পিস্তল ঠেকিয়ে বিকাশ এজেন্টের টাকা লুট
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে ব্যস্ততম মদনপুর-মদনগঞ্জ সড়কে ফাঁকা গুলি ছুড়ে ও পিস্তল ঠেকিয়ে এক বিকাশ এজেন্টের কাছ থেকে প্রায় ২ লাখ ৯২ হাজার টাকা লুটে নিয়েছে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।
ছিনতাইয়ের শিকার রনি বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে। তিনি জানান, দুপুরে অফিসের কাজে বের হয়ে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল এসে তাঁর গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই এক ছিনতাইকারী তাঁর বুকে পিস্তল ঠেকিয়ে ব্যাগটি দাবি করে। ব্যাগে থাকা নগদ ২ লাখ ৯২ হাজার টাকা কেড়ে নিয়ে মুহূর্তের মধ্যেই তাঁরা চম্পট দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আশপাশে আতঙ্ক সৃষ্টি করতে ছিনতাইকারীরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থলে পিস্তলের একটি গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে। ভরদুপুরে এমন প্রকাশ্যে গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় এক ব্যক্তির ফেসবুক লাইভের মাধ্যমে এই ছিনতাইয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে পড়ে থাকা গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় বিকেল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

লোড হচ্ছে...