রাজনীতিসদর
নির্বাচিত হলে সিটি কর্পোরেশনকে আরও শক্তিশালী করা হবে: অ্যাড. আবুল কালাম
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, নারায়ণগঞ্জের যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে চাষাঢ়ায় ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ এখন সময়ের দাবি। বিশেষ করে ১ ও ২ নম্বর রেলগেট এলাকায় বিশেষ অবকাঠামো ছাড়া দীর্ঘদিনের জনভোগান্তি দূর করা সম্ভব নয়।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। পরে তিনি বন্দর উপজেলায় এক বিশেষ আইনশৃঙ্খলা সভায় উপস্থিত হয়ে নিজের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
আবুল কালাম বলেন, “সাইনবোর্ড থেকে বাপ্পী সরণি পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করা গেলে নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটবে। বিগত সরকারগুলো জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে বলেই আজ মানুষের হাহাকার চরমে পৌঁছেছে।” তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে সিটি কর্পোরেশনকে আরও শক্তিশালী করা হবে এবং শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
দুপুরে বন্দরের ২৩ নম্বর ওয়ার্ড থেকে ১৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিশাল নির্বাচনি শো-ডাউন ও গণসংযোগ করেন আবুল কালাম। এসময় তিনি বলেন, “বেগম খালেদা জিয়া নবীগঞ্জ ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু রাজনৈতিক হীনমন্যতার কারণে গত সরকার তা বাস্তবায়ন করেনি। এছাড়া নারায়ণগঞ্জে এখনো একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও হার্ট হাসপাতাল নেই। হার্টের চিকিৎসার জন্য আমাদের মানুষকে এখনো ঢাকায় ছুটতে হয়। আমি জয়ী হলে এসব সমস্যার স্থায়ী সমাধান করব।”
এক অভিনব ঘোষণা দিয়ে এই বিএনপি নেতা বলেন, “আপনারা আমাকে নির্বাচিত করলে নারায়ণগঞ্জ-৫ আসনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে একটি ‘উপদেষ্টা পরিষদ’ গঠন করা হবে। সবার সাথে সমন্বয় করেই আমি এলাকার উন্নয়ন কাজ ও নির্বাচনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করব।” তিনি শীতলক্ষ্যা নদীকে দখল ও দূষণমুক্ত করে রক্ষা করার ওপরও বিশেষ জোর দেন।
গণসংযোগ ও শো-ডাউনে আবুল কালামের সাথে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, সদস্য আমিনুল ইসলাম মিঠু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা এবং মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

লোড হচ্ছে...