নারায়ণগঞ্জসোনারগাঁও
সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ৩ জনের যাবজ্জীবন
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ঝিনাইদহের মহেশপুরের মো. শরিফুল ইসলাম (৩৫), নেত্রকোনার দুর্গাপুরের মো. হৃদয় মিয়া ওরফে মাইন উদ্দিন (৩০) এবং গাজীপুরের টঙ্গী দত্তপাড়ার মো. সাইফুল ইসলাম (২৩)।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে হৃদয় ও সাইফুল আদালতে উপস্থিত ছিলেন। শরিফুল ইসলাম পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। ওই ইয়াবার আনুমানিক বাজারমূল্য ছিল ১ কোটি ৩৮ লাখ টাকা।
পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজন একটি পেশাদার ইয়াবা ব্যবসায়ী চক্রের সদস্য। তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান এনে বাসযোগে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

লোড হচ্ছে...