আন্তর্জাতিক
দিল্লির হোটেলে আগুন, আহত ৮ বাংলাদেশি
NewsView5

নিউজভিউ ডেস্ক
ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত আট বাংলাদেশির মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
বৃহস্পতিবার (৪ জুন) এক বিবৃতিতে হাইকমিশন জানায়, আহত বাংলাদেশিদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ২১ জন নিহত ও ২৮ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। নিহতদের মধ্যে ভারতীয় নাগরিকদের পাশাপাশি মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও উজবেকিস্তানের নাগরিকও রয়েছেন।
হাইকমিশন জানিয়েছে, দগ্ধ রোগীদের সংক্রমণের ঝুঁকি এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ স্বজন ও দর্শনার্থীদের সরাসরি শারীরিক সংস্পর্শ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।
আহত বাংলাদেশিদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে হাইকমিশন স্থানীয় প্রশাসন ও হাসপাতালগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, বুধবার দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের একটি বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ এবং ওপরের তলাগুলোতে হোটেল পরিচালিত হচ্ছিল। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

লোড হচ্ছে...