নারায়ণগঞ্জসোনারগাঁও
নারায়ণগঞ্জে মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি চুনের ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সাদিপুর এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে চলাচলকারী যানবাহন ও স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ট্রাকটি চুন নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। সাদিপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকের পেছনে থাকা চুন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বাড়লে ট্রাকে থাকা চালক ও সহযোগীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। পরে স্থানীয়রা এগিয়ে এসে নিজস্ব প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ট্রাকে থাকা বেশ কিছু চুন পুড়ে নষ্ট হয়ে গেছে। অবৈধভাবে বা নিয়মবহির্ভূতভাবে চুন পরিবহনের কারণে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এদিকে মহাসড়কের নিরাপত্তা ও তদারকির দায়িত্বে থাকা কাঁচপুর হাইওয়ে পুলিশ থানার পরিদর্শক (ইনচার্জ) বিষ্ণুপদ শর্মা জানান, ট্রাকে আগুন ধরার বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে অবগত নন। এ বিষয়ে কেউ পুলিশকে কোনো তথ্য বা অভিযোগ জানায়নি।

লোড হচ্ছে...