নারায়ণগঞ্জ
শুক্রবার নজরুল জয়ন্তীতে উন্মেষের আয়োজন
NewsView5

নিউজভিউ
কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, সংগীত, নৃত্য ও আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করেছে উন্মেষ সাংস্কৃতিক সংসদ।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের সম্মানিত ট্রাস্টি, লেখক ও চিন্তক মফিকুল হক এবং সংস্কৃতিজন রফিকুল রাব্বি।
উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি ডা. ফরহাদ আহমেদ জেনিথ ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান জেমস অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী, সাহিত্যপ্রেমী এবং সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

লোড হচ্ছে...